ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

নওগাঁয় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণের উদ্বোধন।

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

নওগাঁয় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ১২দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

(১৪ আগস্ট বৃহস্পতিবার ) সকালে সরকারি শিশু পরিবারে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহাম্মদ আব্দুল আউয়াল।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহতাছিম বিল্লাহ ও গওছল আজম। জেলা সমাজসেবা আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেয় ২০জন হিজড়া।

আয়োজকরা জানান, এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক, শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বোপরি। এই কর্মসূচির মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতধারায় এনে সার্বিক উন্নয়নে তাদেরকে সম্পৃক্তকরণের লক্ষ্যে এই প্রশিক্ষণ।

;