ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়ায় বিশ্ব আলোকচিত্র দিবসে আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে ফটো সাংবাদিকরা সাহসী ভূমিকায় ছিলেন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বগুড়ায় বিশ্ব আলোকচিত্র দিবসে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৯ আগস্ট মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় শহরের স্টেশন রোডস্থ বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে সংগঠনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, আরো বক্তব্য রাখেন ক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ সালেকুজ্জামান খান, সিনিয়র ফটো সাংবাদিক আব্দুস সালাম ও এসএম সিরাজ। এতে উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জাল হোসেন, চ্যালেন আই বগুড়া প্রতিনিধি রউফ জালাল, জাফর আহমেদ মিলন, সাইফুল ইসলাম, আব্দুল লতিফ, মামুনুর রশিদ মামুন, সাবু ইসলাম, ফিরোজ পশারী রানা, আল-আমিন কামরুল হাসান কমল, রায়হান আহমেদ রানা, ফেরদৌসুর রহমান, গোলজার হোসেন মিঠু, রাশেদ রাহমান, বারী মামুন, সানাউল হক শুভ, মির্জা আহসান হাবিব দুলাল, শাহাতদ হোসেন।
সভায় বক্তারা বলেন, জুলাই গণআন্দোলনে জীবণের ঝুকি নিয়ে ফটো সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে ফটো সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি। দেশ ও সমাজের চিত্র একটি ছবিতেই ফুটে তুলে ফটো সাংবাদিকরা। সভায় জুলাই আন্দোলনে সাংবাদিকসহ নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;