ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উথলীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

উথলী ইউনিয়ন বিএনপির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার বিকাল ৫টায় এক মতবিনিময় সভা উথলী বাসস্টান্ডে বিএনপি কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উথলী ইউনিয়ন বিএনপি এর সভাপতি মেজবাহ উদ্দিন জাহিদ, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মঈনউদ্দিন , সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন । যুবদল আাহবায়ক নাজমুল হোসাইন দীপুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি পেয়ারা বেগম,উপজেলা ছাত্রদল আহবায়ক জিল্লুর রহমান, ইউনিয়ন ছাত্রদল সভাপতি অমিত খান,ইউনিয়ন বিএনপির যুগ্মসম্পাদক হিরক, উথলী ইউনিয়ন কৃষকদল সভাপতি আবজালুল ইসলাম,স্বেচ্ছাসেবকদল আহবায়ক এনামুল হক,যুবদলের যুগ্ম আহবায়ক আরমান আলি সহ জীবননগর উপজেলা , পৌর ও উথলী ইউনিয়ন বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃ ও কর্মীবৃন্দ।

;