ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগরের রায়পুরে বিএনপির মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রায়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফি। সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন। বিশেষ বক্তা ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন।
এছাড়া রায়পুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. বাবর আলীসহ জীবননগর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;