এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:
বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার বলেছেন একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করে কৃতিত্ব অর্জন করে। এই কৃতিত্বের দাবিদার স্কুলের শিক্ষক এবং অভিভাবকরা ও। তিনি আরোও বলেন জাতিকে শিক্ষিত করতে দেশে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছে। ২০২৫ এর এস এস সি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে আদমদিঘী উপজেলার প্রথম স্থান অধিকারী উপজেলার বিনাহালি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী চৈতী রানী এবং দ্বিতীয় স্থান অধিকারী একই স্কুলের শিক্ষার্থী আরিফা সুলতানা সহ ওই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন। (২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার) বেলা ১২ টায় স্কুল ম্যানেজিং কমিটির উদ্যোগে ও অর্থায়নে উক্ত স্কুল চত্তরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এসএম জুয়েলার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলা বিএনপি’র সহসভাপতি স্থানীয় নশরৎতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য খোরশেদ আলম সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক গণ বক্তব্য রাখেন। এই সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের পড়াশোনার মনোবল বাড়াবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করবে এমনটাই জানিয়েছেন এলাকার শিক্ষার্থীদের অভিভাবকগণ।