এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :
(৭ অক্টোবর মঙ্গলবার) নওগাঁ জেলা রাইফেল ক্লাব এর নবগঠিত কমিটির পরিচিতি উপলক্ষে নওগাস্থ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নওগাঁ ও নওগাঁ জেলা রাইফেল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাফিউল সারোয়ার-বিপিএম । এসময় রাইফেল ক্লাবের পুনঃগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে রাইফেল ক্লাবের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।