ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

নওগাঁয় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা সংক্রান্ত প্রশিক্ষণ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

(১১ অক্টোবর শনিবার ) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ০৩ (তিন) দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ২য় ধাপের প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সকলকে আগামী জাতীয় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পেশাদারিত্বের সাথে কাজ করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সবাইকে আহবান জানান। এ সময় নওগাঁ জেলা পুলিশ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;