ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বড় দিন উপলক্ষে নওগাঁ জেলার খ্রিস্টান ধর্মালম্বীদের সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক , রবিবার  নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বড়দিন উপলক্ষে নওগাঁ জেলার খ্রিষ্টান ধর্মালম্বী সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার বড়দিনের পূর্ববর্তী নিরাপত্তা, ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন এবং ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পুলিশকে অবহিত করা সকলের দায়িত্ব। নওগাঁ জেলা পুলিশ সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বড়দিনের আনন্দময় পরিবেশে উৎসব উদযাপন করতে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় উপস্থিত খ্রিষ্টান ধর্মালম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ জেলা পুলিশের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ উৎসব উদযাপন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

;