ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সৌদি আরবের রিয়াদে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্টঃ
সাবেক  প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গতকাল রিয়াদের বাথহা ডিমুরা হোটেল এর হল রুমে এ মহফিল অনুষ্ঠিত হয়।পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ গোলাম হাসনাইন সোহান এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজীর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চাঁন, পূর্বাঞ্চল বিএনপির সহ- সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন মামুনুর রশীদ চৌধুরী, আবদুস সাত্তার, আলমগীর হোসেন, যুবদলের সিনিয়র সহ সভাপতি শওকত শিকদার, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হারুনর রশীদ মাহফিলে প্রবাসী চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, বাহ্মনবাড়ীয়া, বগুড়া, সহ প্রবাসী  বিভিন্ন জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

;