এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। (১৪ জানুয়ারি বুধবার) বিকালে উপজেলার সান্তাহার পৌরসভা অফিস চত্বরে পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র তুলে দেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও ) মাসুমা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী সুলতান মাহমুদ, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, পৌরসভার সহকারি প্রকৌশলী আবু রায়হান মন্ডল, ব্র্যাক ব্যাংক পিএলসির নওগাঁ শাখা ব্যবস্থাপক শাহিনুর রহমান শাহিন, টেরিটরি ম্যানেজার মোজাম্মেল হক লিটন, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার সোহেল রানা, ইউনিট ম্যানেজার আব্দুল লতিফ, যুবদল নেতা শাহজাহান আলম স্বপন, ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন ও সহকারি প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান সহ প্রমুখ । ব্র্যাক ব্যাংক পিএলসির নওগাঁ শাখা ব্যবস্থাপক শাহিনুর রহমান শাহিন জানান, ‘শিশু, প্রবীণ, মাদ্রাসা ও এতিমখানা এবং শীতবস্ত্রের সংকট রয়েছে এমন জনগোষ্ঠীর মানুষের মাঝে এবছর শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।’ শীত বস্ত্র পেয়ে মোহাম্মদ মজিবর রহমান বলেন, আমি অনেক গরিব মানুষ আমি শীতবস্ত্র পেয়ে অনেক খুশি, আমি আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা স্যারের জন্য প্রাণ ভরে দোয়া করি, আমার মত গরিব অসহায় মানুষ কে শীতবস্ত্র প্রদান করার জন্য। আল্লাহ তাকে যেন ভালো রাখেন এবং নেক হায়াত দান করেন। ফিরোজা বেওয়া নামক,এক মহিলা বলেন, আমি খুব অসহায় এবং ভিক্ষা করে দিন জীবন যাপন করি, আমি শীত বস্ত্র পেয়ে খুব খুশি, আমি আল্লাহর কাছে স্যার এর জন্য দোয়া করি।