সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলন-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিসিবির সাবেক সভাপতি আলি আসগর লবি। তিনি তার বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। তার আদর্শ আমাদের ধরে রাখতে হবে।প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, সদস্য সচিব সরদার আঃ মালেক,যুগ্ম আহŸায়ক শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন,গাজী আব্দুল হালিম,শাহিনুর রহমান শাহিন, মশিউর রহমান লিটন,আমিনুর রহমান মোড়ল, প্রভাষক মঞ্জুর রশিদ,মোল্যা মশিউর রহমান, শেখ আব্দুল মান্নান, মাওলানা খলিলুর রহমান, জাহানারা রহমান,সাইকুল ইসলাম গাজী, শহিদুল ইসলাম মোড়ল, আঃ সালাম শেখ, শাহানুর ইসলাম,এফএফ গোলাম সরোয়ার, শেখ জামিনুর রহমান,মোনায়েম গাজী, আজমল হুদা মিঠু,মাহাবুর রহমান পিকুল, শফিকুল ইসলাম খান, শফিকুল ইসলাম জোয়ার্দার, খান আসাদুজ্জামান মিন্টু, হাফেজ মতিউর রহমান, তুহিন সরদার,খান জিয়াউর রহমান জীবন, খন্দকার আলমগীর হোসেন, শেখ আব্দুর রশিদ, জাহিদুর রহমান, রহিমা বেগম,রেবেকা সুলতানা, নজরুল হালদার, শাহনেওয়াজ শেখ,গোপাল চন্দ্র মন্ডল, মেহেদী হাসান রাসেল, পারুল আক্তার,আলী রসুল, আঃ সাত্তার, হাফিজুর রহমান, মোসলেম গোলদার, আবুবকর ছিদ্দিক,মনু সরদার, মিজানুর রহমান, লতিফ সরদার,নিলোৎপল মন্ডল, হান্নান গাজী,আঃ খালেক সরদার প্রমূখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর।