ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

কুষ্টিয়ায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গতকাল মঙ্গলবার রাতে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই গৃহবধূ বাদি হয়ে এই মামলা দায়ের করেছেন। মামলার আসামি হচ্ছেন, কুষ্টিয়া শহরতলির হাউজিং বি ব্লক এলাকার শ্বশুর বাবুল জোয়ারর্দ্দার (৬০), শাশুড়ি নাসিমা বেগম (৫০) ও স্বামী নাসিমুল ইসলাম সাগর (৩১)। কুষ্টিয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত সপ্তাহে শ্বশুর বাবুল জোয়ারর্দ্দার প্রথমবার ওই গৃহবধূকে ধর্ষণ করেন। তখন বিষয়টি পারিবারিকভাবে গৃহবধূ তার স্বামী এবং শাশুড়ি নাসিমা ইসলামকে জানান। কিন্তু তারা বিভিন্ন টালবাহানার মাধ্যমে তা অস্বীকার করেন। এরপর গত ১১ অক্টোবর সকালে ওই গৃহবধূকে দ্বিতীয়বার জোরপূর্বক ধর্ষণ করা হলে গৃহবধূ বিষয়টি তার মাকে জানান।

ওই গৃহবধূর মা জানান, গত বছর ১৪ ফেব্রুয়ারি আমার মেয়ের সঙ্গে হাউজিং বি-ব্লকের বাবুল জোয়ার্দ্দারের ছেলে নাসিমুল ইসলাম সাগর (৩১) এক লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই নাসিমুল ইসলাম সাগরের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে তারা আমার মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেয়।

পারিবারিকভাবে দেন-দরবার করে গত ২০-২২ দিন আগে আমার মেয়েকে পুনরায় তার শ্বশুর বাড়িতে পাঠানো হয়। কিন্তু মেয়ের স্বামী খায়রুল ইসলাম সাগর অধিকাংশ সময় বাইরে থাকার কারণে প্রায় সময় বাসায় একা একা থাকতেন। সেই সুযোগে মেয়ের শ্বশুর বাবুল জোয়ার্দ্দার আমার মেয়েকে ধর্ষণ করেন। এ খবর শুনে আমি আমার মেয়েকে বাড়িতে নিয়ে আসি। গতকাল ১৩ অক্টোবর শ্বশুর বাবুল জোয়ার্দ্দারসহ ৩ জনকে আসামি করে আমার মেয়ে অভিযোগ দাখিল করেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, মঙ্গলবার শ্বশুর কর্তৃক গৃহবধূ ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূ বাদি হয়ে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এখনো আসামি ধরা পড়েনি।

প্রবাহঅনলাইন ডেস্ক

;