খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার হামকুড়া নদী খনন ও মাধবকাঠি বিলে টিআরএম-সহ এ অঞ্চলে টেকসই নদী ব্যবস্থাপনার দাবিতে গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলার শেখ আবদুল মজিদ মিলনায়তনে ‘পানি কমিটি’র এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
ডুমুরিয়া উপজেলা পানি কমিটির সভাপতি ডা. মোহাম্মদ আলী খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিল ডাকাতিয়া-সহ এ অঞ্চলে প্রায় ৪০ বছরের জলাবদ্ধতার ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। সে কারণে ডুমুরিয়া উপজেলার রংপুর, রঘুনাথপুর, রুদাঘরা, খর্নিয়া, গুটুদিয়া ও ডুমুরিয়া ইউনিয়নের লাখ-লাখ মানুষ এই বিপর্যয়ের শিকার। সভায় পানি কমিটির পক্ষ থেকে হামকুড়া অববাহিকার মধুগ্রাম অথবা মাধবকাঠি বিলে অবিলম্বে জোয়ার-ভাটা পদ্ধতি (টি.আর.এম) চালুর জোর দাবিতে ডুমুরয়িা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানানোর সিদ্ধান্ত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ’র সহযোগিতায় অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি’র বক্তব্যদেন, উপজেলা সমাজ সেবা অফিসার মনোজ কান্তি রায়। উত্তরণ প্রতিনিধি দিলীপ কুমার সানা’র সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি অধ্যাপক হাসেম আলী ও সাধারণ সম্পাদক শেখ সেলিম আক্তার স্বপন ছাড়াও আরও বক্তব্যদেন, জি এম আমানুল্লাহ, মাওলানা হাবিবুর রহমান, কাজী আবদুল্লাহ, শেখ মাহতাব হোসেন, এম রুহুল আমিন-সহ পানি কমিটির স্থানীয় নেতৃবৃন্দ।