ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে জীবননগরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন

বিশেষ প্রতিনিধি
দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।   রোববার বেলা সাড়ে ১০টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জীবননগর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল জীবননগর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নির্ধারিত স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্তু এখনো ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
নির্বাচনের আগে পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে
বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন— মো. রাকিব, তরিকুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. আলী কদর, কাজল আহমেদ, মো. খালিদ হোসেন, ওয়াসিম, মো. আবুল হোসেন, আব্দুর রশিদ ও হুমায়ুন কবীরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা।

;