ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উথলী ইউনিয়নের কর্মহীন পরিবহন শ্রমিকদের নিত্যপন্য উপহার দিলেন এমপি টগর

হাসান নিলয়

উথলী ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করলেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা হাজী মোঃ আলী আজগার টগর ।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় সন্তোষপুর বাসস্ট্যান্ডে সিএনজি,ইজিবাইক ও মিশুক চালকদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,বৃহত্তর উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আব্দুল হান্নান,উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.আবিদ আলী,৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ অনেকে।

;