সেলিম আবেদ খুলনা প্রতিনিধি:
ডুমুরিয়া-ফুলতলা (খুলনা -৫) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবির সাথে ডুমুরিয়া সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবে এ মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, ডুমুরিয়া সবজি,মাছ সহ নানা দিক দিয়ে সমৃদ্ধ।এ অঞ্চলে উন্নয়ন করতে হলে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনারা পাশে থাকলে আমার কাজ করতে অনেক সহজ হবে।এ সময় ডুমুরিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।