ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

জয়পুরহাটের কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ইফতারের খাবার খোলা অবস্থায় রাখা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

(২৩ ফেব্রুয়ারি সোমবার ) কালাই বাসস্ট্যান্ড এলাকার হোটেলেগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে দোকানগুলো পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে ইফতারের খাবার ঢেকে রাখা হয়নি এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টানানো হয়নি।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী ৪ ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা।

তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি ও আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;