ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে : রাষ্ট্রীয় টেলিভিশন

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ রোববার সকালে দেশটির সর্বোচ্চ নেতা  আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বড় ধরনের হামলার কথা উল্লেখ করা হয়নি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক আজ স্থানীয় সময় ভোর ৫ টার সময় খামেনির মৃত্যুর ঘোষণা দেন। এ সময় চ্যানেলটিতে শোকের প্রতীক হিসেবে কালো পতাকা প্রদর্শন করা হয় এবং আর্কাইভের পুরোনো ছবি প্রচার করা হচ্ছিল।

৮৬ বছর বয়সী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;