এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : (৩ মার্চ মঙ্গলবার ) বগুড়া জেলার, আদমদীঘি উপজেলার আদমদীঘি বাজার ও সান্তাহার পৌরসভার নতুন বাজারে বাজার মনিটরিং করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এ সময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ০৩ টি মামলায় মোট ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। এ অভিযানে সহযোগিতা করেন আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: বেনজির আহমেদ ও আদমদীঘি থানা পুলিশ। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, জনস্বার্থে এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।