এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : একটি প্লাষ্টিক জারিকেনে অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ ৮লিটার ও ২টি প্লাষ্টিক বালতিতে চোলাইদ মদ তৈরির ৪০ লিটার। (৭ মার্চ শনিবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেল কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বগুড়ার আদমদীঘি উপজেলা ইসুবপুর গ্রামের আসামী শ্রী সুজন পাহান (৩১) এর নিজ দখলীয় পশ্চিম দুয়ারী দুই কক্ষ বিশিষ্ট মাটির দেয়াল টিনের ছাপড়াযুক্ত উত্তর পার্শ্বের কক্ষের মধ্যে পূর্ব পার্শ্বের চৌকির নিচে একটি প্লাষ্টিক জারিকেনে অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ এবং একই স্থানে ২টি প্লাষ্টিক বালতিতে চোলাইদ মদ তৈরির উপকরন ওয়াশ প্রাপ্ত। গ্রেফতারকৃত আসামী হলো, শ্রী সুজন পাহান (৩১), পিতা মৃত বাবলু পাহান, গ্রাম ইসুবপুর, থানা-আদমদীঘি। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিরুদ্ধে উপ-পরিদর্শক মিজ শামীমা আকতার বাদী হয়ে, আদমদীঘি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।