ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আদমদীঘির সান্তাহারে পাটক্রয় কেন্দ্রে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :  অবৈধভাবে বগুড়ার আদমদীঘির পাটক্রয় কেন্দ্রের উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার দায়ে হাসান আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। (১০ মার্চ মঙ্গলবার) বিকালে উপজেলার সান্তাহার ইউনিয়নের দড়িয়াপুর মৌজায় বাংলাদেশ জুট করপোরেশনের (বিজেসি) আওতাভুক্ত পাট ক্রয় কেন্দ্রে অবৈধ মাটি কাটা বন্ধে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এই রায় দেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটার প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন। উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

;