ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ট্রেনে কা*টা পড়ে প্রাণ গেল যুবকের, কানে ছিল হেডফোন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :  জয়পুরহাটের হালির মোড় এলাকায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে রিমন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। (১১ মার্চ বুধবার ) সকালে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত রিমন আক্কেলপুর উপজেলার হালিরমোড় এলাকার বাবু হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি পোল্ট্রি খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের শব্দ শুনতে না পেয়ে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রেলওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনের শব্দ না শুনতে পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

;