ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :  (শনিবার ১৪ মার্চ ) শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এর উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে এক মনোরম পরিবেশে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আগত অতিথিদের পুলিশ সুপার স্বাগত জানান। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত সকলের উদ্দেশ্যে পুলিশ সুপার পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। দেশ, জাতি এবং রাজশাহী জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এ সময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আরআরএফ রাজশাহীর কমান্ডেন্ট, রেঞ্জ অফিস রাজশাহীর অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার মহোদয়সহ রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

;