ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

মহাদেবপুর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান,পিএইচডি পিপিএ।

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :  (১৭ মার্চ মঙ্গলবার ) নওগাঁ জেলার, মহাদেবপুর থানা দ্বি – বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ, পুলিশের ডিআইজি, মোহাম্মদ শাহজাহান, পিএইচডি পিপিএ। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, মামলা তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিলের অবস্থা এবং জনসেবার মান নিবিড়ভাবে পর্যালোচনা করেন। একইসাথে থানার রেকর্ডপত্র, মালখানা, হাজতখানা, অস্ত্রাগার এবং ডিউটি ব্যবস্থাপনা পরিদর্শন করেন। ডিআইজি উপস্থিত কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পেশাগত দক্ষতা, সততা, জবাবদিহিতা এবং জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের উপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সেবাগ্রহীতাদের দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল শক্তি। তাই প্রত্যেক সদস্যকে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নিজ নিজ কর্তব্য পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মহাদেবপুর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যগণ। পরিদর্শন শেষে ডিআইজি থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত ও আধুনিক পুলিশি সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।

;