এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি ক্ষেত্রে নিরাপদ খাদ্য উৎপাদনমুখী করতে জয়পুরহাটের কালাইয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। (১১ মে সোমবার ) বেলা ১১ টায় ২০২৫-২০২৬ অর্থবছরের পার্টনার কংগ্রেস প্রোগ্রামের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। এছাড়াও উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)শামীম আরা, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হারুনুর রশিদ, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ কংগ্রেসে ১০০ জন প্রান্তিক কৃষক, সরকারী কর্মকর্তা, রাজনৈনিক ব্যক্তি,এনজিও প্রতিনিধি , প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। উপস্থিত কৃষি বিশেষজ্ঞগন নিরাপদ খাদ্য এবং কৃষি পণ্য উৎপাদন , বিভিন্ন প্রকার গ্যাপ ক্রপ উৎপাদন প্রক্রিয়া , ক্ষতিকর পোকা ও জৈব, অজৈব সার বিষয়ে আলোচনা করেন । অতিথিবৃন্দ অনুষ্ঠানস্হলে স্হাপিত দুটি স্টল পরিদর্শন করেন।