ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

(বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ।

তিনি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করার কথা বলা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

;