এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে: আসন্ন পবিত্র ঈদ -উল -আজহা ঈদকে সামনে রেখে চোরচক্র সক্রিয় হবে বেড়ে যাবে চুরি ছিনতাই। আদমদীঘি উপজেলাবাসির জানমাল রক্ষায় ও চুরি ছিনতাই প্রতিরোধ বগুড়ার জেলার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো, কামরুজ্জামান মিয়া, সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এ কাজে সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ওসি প্রতিনিয়ত আদমদীঘি উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থান, বাজার,মসজিদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান /মেম্বার সহ সুধী ব্যাক্তিদের নিয়ে জনসচেতনতা মূলক আলোচনা ও মতবিনিময় করেছেন। তিনি উপজেলার প্রতিটি মসজিদ, মন্দির ও গীর্জায় ধর্মীয় কাজে আগত মানুষকে এ কাজে উদ্বুদ্ধ করতে কাজ করছেন। এ বিষয়ে ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) মহিউদ্দীন তালুকদার বলেন, উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে ইউএনও ওসি সহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে মাদক,চুরি ছিনতাই বন্ধে সবাইকে কঠোর হতে হবে।