ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

এসআই (নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে ষান্মাসিক বিভাগীয় পরীক্ষা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  ১৯-২০ জুন ২০২৬ দুপুর ১৪.৩০ ঘটিকায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে এসআই (নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে ২০২৪ সালের ১ম ষান্মাসিক বিভাগীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় সার্বিক কার্যক্রম ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। এসময় পরীক্ষা গ্রহণ কমিটির সভাপতি খন্দকার মোঃ শামীম হোসেন, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী এবং পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রাজশাহীসহ কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

;