এম আব্দুর রাজ্জাক:নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ,বেতার সংগঠক কবি ও লেখক আকবর হায়দার কিরণের জন্মদিন পালন করা হয়েছে বগুড়ায়। ৫ জুলাই সন্ধ্যায় বগুড়ার আদমদিঘীর নিমাইদিঘী গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করেন বিশিষ্ট বেতার স্রোতা, ক্লাব সংগঠক ও নিউইয়র্কবাংলা.কম-এর উত্তরাঞ্চলীয় বগুড়া প্রতিনিধি সাংবাদিক এম আব্দুর রাজ্জাক। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিক ভালোবাসায় নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আকবর হায়দার কিরণের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তাঁর সাহিত্যকর্ম ও সাংবাদিকতায় অবদান নিয়ে আলোকপাত করেন আব্দুর রাজ্জাক। পরবর্তীতে নিমাইদিঘী জামে মসজিদের ইমাম হাফেজ মো. ইমরান হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় আকবর হায়দার কিরণ, তাঁর পরিবার, আয়োজক সাংবাদিক রাজ্জাকের পিতা-মাতা এবং সকল মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর শিশু-কিশোরদের অংশগ্রহণে এক মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে জন্মদিনের কেক কাটা হয়। ছোট্ট সোনামণিদের উপস্থিতি অনুষ্ঠানের আমেজ বাড়িয়ে তোলে। আলোচনা ও কেক কাটার শেষে উপস্থিত সবাইকে জন্মদিনের কেক, মিষ্টি ও খাবার পরিবেশন করা হয়।