সেলিম আবেদ,খুলনা প্রতিনিধি
ভুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে রাসেল সরদার (৩২) নামে এক ভ্যান শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার দক্ষিণ গড়েরাবাদ গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে রাসেল ভ্যান শ্রমিক রাসেল সরদার রুটি রুজির তাগিদে পরিবার পরিজন নিয়ে ডুমুরিয়া সদরের বড় বাজার বস্তিতে বসবাস করে আসছে। ঘটনার দিন দুপুরে রাসেল তার নিজ ভ্যান গাড়িতে চার্জ দিতে গিয়ে অসাবধানতা বশত বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।