ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

এসোসিয়েশন অব রেডিও লিস :ক্লাব অব বাংলাদেশ এর উদ্যোগে গাছের চারা বিতরণ।

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  “গাছ লাগাই হাতে হাতে – সবুজ করি দেশটা কে” এই প্রতিবাদ্য নিয়ে, বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সংরক্ষণ সচেতনামূলক প্রচারণা -২০২৬ উপলক্ষে বগুড়ার আদমদীঘির, নিমাইদীঘি গ্রামে এসোসিয়েশন অব রেডিও লিস :ক্লাব(ঢাকা ) কর্তৃক আয়োজিত এবং সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিস: ক্লাব (বগুড়া ) এর সার্বিক সহযোগিতায়, শুক্রবার (২১ আগস্ট ) বাদ জুম্মা নিমাইদিঘী সরদার পাড়া ( আল আকসা) জামে মসজিদ এর পাশে ক্লাবের সদস্য এবং মুসল্লীবৃন্দদের মাঝে ৫০ টি বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির অর্ধ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ হয়েছে। পরিবেশ রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয় এবং  কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক এবং দৈনিক করতোয়ার সান্তাহার প্রতিনিধি  মোঃ রফিকুল ইসলাম (মন্টু)  ​এ সময় উপস্থিত ছিলেন, সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিস : ক্লাবের প্রেসিডেন্ট, এম আব্দুর রাজ্জাক।  ইমাম হাফেজ মাওলানা আলাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আবু রায়হান শাকিল, আব্দুল হাকিম, আকরাম হোসেন, আবু রাহিম,এনামুল হক, শাহিনুর ইসলাম, কামরুল হক, রাহাত ইসলাম, জাহাঙ্গীর আলম, দুলাল হোসেন, আব্দুল মতিন, মিলন হোসেন, আব্দুস সালাম, আবু তালেব সরদার  ব্যক্তিবর্গ সহ ক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন। বক্তাগন উল্লেখ করেন ​ পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়তে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে।  সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিস : ক্লাবের প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এখন থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। আজকের একটি চারা আগামী দিনের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;