সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় দড়ি আত্মহত্যা করেছে সত্তর বছর বয়সী এক বৃদ্ধ। বৃহস্পতিবার ভোরে উপজেলার নিচুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া নিচুখালী এলাকার মহেন্দ্র মন্ডলের ছেলে অধীর মন্ডল (৭০) দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। এক পর্যায়ে ঘটনার দিন ভোরে রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ বসত ঘরের পাশে রান্না ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে এবং এ ঘটনায় মৃতের ছেলে রামপদ মন্ডল বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।