ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

২০২২ সালের আগে ভ্যাকসিন পাবেন না তরুণেরা’

করোনার ভ্যাকসিনের জন্য স্বাস্থ্যবান ব্যক্তি এবং তরুণদের হয়তো ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। বুধবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথম।

এই প্রসঙ্গে বলতে গিয়ে সৌম্য স্বামীনাথন আরও বলেন, সাধারণ মানুষ এখন ভাবতে শুরু করেছে যে আগামী বছরের জানুয়ারীর শুরু থেকে এপ্রিলের মধ্যে তাঁরা ভ্যাকিসন হাতে পেয়ে যাবেন। এবং তারপর থেকে সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে এই চিত্র দেখা নাও যেতে পারে।

সংবাদ সম্মেলনে স্বামীনাথন আরও বলেন, গোটা বিশ্বের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কমপক্ষে ৭০ শতাংশ মানুষকে টিকা প্রদান করতে হবে। তবেই রুখে দেওয়া যাবে করোনাভাইরাসের সংক্রমণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মৃত্যুর হার নিয়ে সন্তুষ্টি প্রকাশের বিষয় সতর্ক করে দেওয়া হয়েছে । কারণ করোনাভাইরাসের সংক্রমণের কারণে মৃত্যুর হার আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যেই ইউরোপের দেশগুলিতে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। তাই সংক্রমণ নিয়ে এখনও সরকারি প্রোটোকল মেনে চলতে হবে বলেও জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা।

প্রবাহঅনলাইন ডেস্ক

;