ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

শিল্পশহর দর্শনায় ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

গতকাল বুধবার চুয়াডাঙ্গার শিল্প, বাণিজ্য ও সীমান্ত শহর খ্যাত দর্শনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপশাখার উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় দর্শনা পুরাতনবাজারে প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনের প্রধান মোঃ মাকসুদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্যাংকের জীবননগর এসএমই শাখার ব্যবস্থাপক ও ফাস্ট এভিপি মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা আশা করেন শিল্পশহর দর্শনায় প্রাথমিকভাবে ব্যাংকটি উপশাখা হিসেবে যাত্রা শুরু করলেও অচিরেই দর্শনা স্বতন্ত্র শাখায় রূপান্তরিত হবে এবং আধুনিক ও ইসলামী ব্যাংকিং ধারা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে। দর্শনা উপশাখার ব্যবস্থাপক আলমগীর কবির জানান, করোনার কারণে বাংলাদেশ ব্যাংকের নিদের্শনা অনুযায়ী সীমিত পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে একটি অত্যাধুনিক এটিএম বুথের উদ্বোধন করা হয়, যার মাধ্যমে শুধু টাকা উত্তোলনই করা যাবে না বরং গ্রাহকরা টাকা জমাও দিতে পারবে।

এফ এ আলমগীর

 

;