ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

গাংনীতে দেবরের হাতে ভাবী খুন

মেহেরপুরের  গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে নিজ দেবরের হাতে মালা খাতুন (৩২) নামের এক ভাবী খুন হয়েছেন। নিহত মালা ছাতিয়ান গ্রামের চেরাগীপাড়ার ইকরাম আলীর স্ত্রী। হত্যাকারী আকরাম হোসেন একই পাড়ার সোলাইমান হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ছাতিয়ান চেরাগীপাড়ার নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালের দিকে
আকরাম হোসেন তার দুই শিশু পুত্রকে নির্যাতন করছিল। আকরামের বাবা বাঁধা দিতে গেলে তার ওপর হামলা চালায় আকরাম। এসময় তার ভাবী মালা খাতুন বাঁধা দিতে গেলে, আকরাম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা চাকু দিয়ে মালার পেটে আঘাত করে। এসময় মালার পেটের নাড়ি-ভুড়ি বেরিয়ে আসে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দী শহরের একটি ক্লিনিকে নেয়।তার শারীরিক অবস্থার অবনতি দেখে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় মালা।
আকরামের বাবা সোলাইমান জানান, আকরাম একজন মাদকাসক্ত। সে প্রায়ই বাড়ির সকলকে নির্যাতন করে থাকে। বৃহস্পতিবার সকালেও সে তার নিজের সন্তানদের মারধর করছিল। প্রথমে আমি ঠেকাতে গিয়ে হামলার শিকার হই। পরে আমার বড় ছেলের স্ত্রী মালা খাতুন ঠেকাতে গিয়ে মারা যায়।
এ বিষয়ে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ঘাতক আকরাম হোসেন পলাতক রয়েছে।

প্রবাহঅনলাইন ডেস্ক

;