ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

পশ্চিমবঙ্গে আগামী বুধবার চালু হচ্ছে লোকাল ট্রেন শুরুতে ১৮১ জোড়া

আগামী বুধবার থেকে পশ্চিম বঙ্গে চলবে লোকাল ট্রেন। বৃহস্পতিবার রেল ও রাজ্য সরকারের বৈঠকের পর এখবর জানা গিয়েছে। শুরুতে ৩৬২টি লোকাল ট্রেন চালানো হবে।এরপর পরিস্থিতি বিবেচনা করে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হতে পারে। এই খবরে স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিত্যযাত্রীরা। তবে নিউ নর্মালে একাধিক বিধি মেনে ট্রেনে যাতায়াত করতে হবে।

এদিন বৈঠকের পর বলা হয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব মিলে ১৮১ জোড়া অর্থা‍ৎ ৩৬২ টি লোকাল ট্রেন চালানো হবে। এক্ষেত্রে সব স্টেশনেই দাড়াবে লোকাল ট্রেন। এক্ষেত্রে পূর্ব রেলে যত সংখ্যক ট্রেন চলবে, তার তুলানামূলক দক্ষিণ-পূর্ব রেলে ট্রেনের সংখ্যা থাকবে কম। মূলত অফিস টাইমে ভিড়ের হিসেব করেই এই ট্রেনের সংখ্যা নির্ধারন করা হয়েছে। আপাতত যতদূর জানা যাচ্ছে। শুধুমাত্র পূর্ব রেলের ক্ষেত্রে শিয়ালদা ডিভিশনে চালানো হবে ১১৪ জোড়া ট্রেন। অর্থা‍ৎ শিয়ালদা ডিভিশনেই শুধু চলবে ২২৮ টি ট্রেন। পূর্বরেলের হাওড়া ডিভিশন চালাবে ৫০ জোড়া ট্রেন চলবে।আর একটা মিলে হাওড়া ডিভিশনে চলবে ১০১টি ট্রেন।সবমিলে আগামী বুধবারে থেকে পূর্ব রেলে চলবে ৩২৯ টি লোকাল ট্রেন।দক্ষিণ-পূর্ব রেলে চলবে বাকি ৩৩ টি লোকাল ট্রেন চালাবে দক্ষিন-পূর্ব রেলওয়ে।

আগামী সোমবার দিন ফের রাজ্য সরকারের সঙ্গে রেল কর্তৃপক্ষের লোকাল ট্রেন নিয়ে বৈঠক রয়েছে। ওই বৈঠকের পর স্ট্যান্ডারড ওপারেটিং প্রসিডিওর বা এস ও পি ঘোষণ করা হতে পারে। রেল ও রাজ্য দুপক্ষ-এর তরফেই এসওপি তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে ছোট থেকে বড় কোন অংশ থেকে যাত্রীরা ঢুকবেন। অথবা কীভাবে তাঁরা স্টেশনে দাড়াবেন সবকিছুই বিস্তারিতভাবে বলা হয়েছে। মঙ্গলবার রেলের তরফে পেপার নোটিফিকেশন জারি করা হবে। স্বাধীনতার পরে সবচেয়ে বেশি দিন করোনা ভাইরাসের কারণে লোকাল ট্রেন বন্ধ থেকেছে। সেই ট্রেন আবার চালু করাতে হলে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করার দরকার রয়েছে। তাই ওইদিন ট্রেন চালানোর বিষয়ে বিজ্ঞাপন দেওয়া হবে।

সুত্রঃপুবের কলম

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;