কিশোরগঞ্জ জেলায় বেতার শ্রোতা সংখ্যা অনেক , রয়েছে অনেকগুলো শ্রোতা ক্লাব। এসব শ্রোতা ও ডিএক্সারগণ প্রায়ই আড্ডায় মেতে উঠেন। আলোচনা করেন দেশীয় ও আন্তর্জাতিক বেতার নিয়ে। নরসুন্দার তীরে, গুরুদয়াল সরকারি কলেজের পাশে মুক্তমঞ্চে তেমনই এক আড্ডায় আজ (২৮/১১/২০২০, শনিবার) মেতে উঠেছিল কিশোরগঞ্জের শ্রোতা বন্ধুরা। পরিচিতি, গল্প, আড্ডা আর আলোচনার এক পর্যায়ে কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ এবং এর কার্যনির্বাহী কমিটিও গঠণ করা হয়। নেয়া হয় বেশ কিছু শ্রোতাবান্ধব সিদ্ধান্ত। বন্ধুত্বই বেতারের শিক্ষা- এ ব্রত নিয়ে এগিয়ে চলবে কিশোরগঞ্জের বেতার শ্রোতারা।