ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

খতিয়ানে ভুল, বাদীর মামলা পরিচালনার খরচ সরকারকে বহনের নির্দেশ

খতিয়ানে দাগ নম্বর ভুল ওঠায় দেওয়ানি মামলা করতে বাধ্য হন বাদী। মামলায় জরিপ বিভাগের স্পষ্ট গাফলতি প্রমাণ হওয়ায় সরকারকে মামলার খরচ পরিশোধের নির্দেশ দিয়ে বাদীকে ডিক্রি দিয়েছেন আদালত।

রাজশাহীর পবা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোহাম্মদ মনিরুজ্জামান এই রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোঃ সেলিম রেজা প্রবাহ অনলাইন ডট কমকে জানান, বাদীপক্ষের মামলা পরিচালনার খরচ বিবাদী বাংলাদেশ সরকার বহন করবে।

আগামী ১৫ ডিসেম্বর বা তার আগে এই মামলা পরিচালনা সংক্রান্ত খরচের হিসাব বিবরণী আদালতে উপস্থাপন করার জন্য বাদীপক্ষকে নির্দেশ প্রদান করেন আদালত বলেও জানান বেঞ্চ সহকারী।

আদালত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মামলার বাদী একজন হতদরিদ্র কৃষক। আরএস রেকর্ডের সময় তার খতিয়ানে ৪২৫ নম্বর দাগের পরিবর্তে ৪১৫ নম্বর দাগ নম্বর বসায় সরকারের জরিপ বিভাগ।

প্রবাহ অনলাইন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;