ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ইউনিফর্মটা নেমে গেলে বুঝা যাবে জীবন কতটা কঠিন: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ইতিমধ্যে অনেকের চাকরি চলে গেছে। জীবনটা কতটা কঠিন শরীর থেকে ইউনিফর্মটা নেমে গেলে বুঝা যাবে। তাই মাদককে না বলুন, এর থেকে সব সময় দূরে থাকুন। গতকাল রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ডিএমপিতে কর্মরত ফোর্সের অসুবিধা ও নানান বিষয়ে তাদের পরামর্শ শুনতে এবং গৃহীত কল্যাণসমূহ অবহিত করতে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা উল্লেখ করেন।
ডিএমপি কমিশনার বলেন, করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। করোনাকালীন এই সময়ে ডিএমপি’র ৩ হাজারেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

ডেস্ক রিপোর্ট

;