ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

টাংগাইল জেলা বেতার শ্রোতা পরিবার আয়োজনে বেতার শ্রোতা আড্ডা -২০২০

টাংগাইল জেলার বেতার শ্রোতাদের উদ্যোগে মহান বিজয় উপলক্ষে শ্রোতা ১৬ ডিসেম্বর মজলুম জননেতা ভাসানীর মাজার জিয়ারত ও টাংগাইল জেলা বেতার শ্রোতা আড্ডা অনুষ্ঠিত হয়। মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করে। ভাসানী মাজার প্রাঙ্গনে বাংলাদেশ বেতার ,ভয়েজ অফ আমেরিকা, রেডিও জাপান, সি আর আই, রেডিও তেহরান, ভেরিতাস এশিয়ার বর্তমান অনুষ্ঠান ও টাংগাইল জেলায় শ্রোতা কিভাবে বাড়ানো যায় সকল বেতারের অনুষ্ঠান মান বাড়াতে টাংগাইল জেলার বেতার শ্রোতারা তাতে কি ভূমিকা পালন করতে সেই বিষয়ে বিশদ আলোচনা করা হয়। সামনে প্রতিটি উপজেলা হতে ৫জন করে শ্রোতা নিয়ে জেলা কমিটি গঠন করার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন টাংগাইল জেলার অন্যতম ডিক্সার মোবারক হোসেন ফনি শ্রোতাদের মাঝে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ার ডিএক্সার এসোসিয়েশন এর আবু তাহের, আলোর পৃথিবী শ্রোতা ক্লাবের রকিবুল ইসলাম সুমন, রাজীব হাসান জব্বার, আকতার হোসেন ,রফিকুল ইসলাম ,,ইনসান আলী, ইমরান কবির ,হুমায়ুন কবির ,পরিবানু, আব্দুর রহমান ইমন খান। চা চক্র ও মধাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান টি শেষ হয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;