নতুন বছরের প্রথম দিন উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। (১ জানুয়ারি ২০২১) শুক্রবার সকাল ১১ টায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি,দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আলামিন ।বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আই প্রতিনিধি রাজিব হাসান কচি,জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের জীবননগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাহাবুবুর রহমান বাবু,জীবননগর থানার ওসি(তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম,আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নারায়ণ ভৌমিক,সাংবাদিক হাসান নিলয় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমূখ।
এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হাসান আহমেদ