চুয়াডাঙ্গার স্বনামধন্য কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক, গবেষণা,উন্নয়ন ও সরবারহকারী প্রতিষ্ঠান জনতা ইন্জিনিয়ারিং বাংলাদেশের কৃষি খাতে গবেষণা,উদ্ভাবন ও প্রযুক্তি’তে অবদান রাখায় ”স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২০” “সেরা কৃষি প্রতিষ্ঠান” হিসাবে স্বীকৃর্তি প্রাপ্ত হয়েছে। এক অনুষ্ঠানে জনতা ইঞ্জিনিয়ারিং এর পরিচালক মোঃ ওলি উল্লাহ্ এর হাতে সন্মাননা প্রদান করেন বাংলাদেশের সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এছাড়া এসময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় এবং চ্যানেল আই’র পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
মনিরুল ইসলাম।