ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না: মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দ্বিতীয় ধাপে আজ পৌরসভা নির্বাচনের কয়েকটি ভোটকন্দ্র ঘুরে দেখে ‘এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না’ বলে তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন।

মাহবুব তালুকদার আজ সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করে সাংবাদিকদের পাঠানো লিখিত বিবৃতিতে তার পর্যবেক্ষণের কথা জানান। বেলা ১টা পর্যন্ত যে তথ্য পেয়েছেন তাতে তিনি বলেন, ‘সেসব ভোটকেন্দ্রে ৭৩১১ জন ভোটারের মধ্যে ১২৩২ জন ভোট প্রদান করেছন। তিনটি বুথে আমি তিন জন বিরোধী দলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধীদলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি।’

এসব তথ্য তুলে ধরে মাহবুব তালুকদার বলেছেন, ‘এমতাবস্থায়, এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যেকোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না।’

প্রবাহ অনলাইন ডেক্ম।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;