ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বাংলাদেশে খুব ভালো সাইকেল তৈরি হয়: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বাংলাদেশের সাইকেল নির্মাতা যে কোনো প্রতিষ্ঠানকে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

“আমি জানি বাংলাদেশ খুব ভালো সাইকেল তৈরি হয়”-মমতা কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনার তৌফিক হাসানকে উদ্দেশ্য করে একথা বলেন।

মমতা কলকাতায় সব বিদেশি কূটনীতিক এবং ভারতের গণমাধ্যমের সম্পাদকদের সাথে একান্ত আলাপ করেন। এ সময় পশ্চিমবঙ্গ সরকার কিভাবে সাধারণ মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন তা বিশদভাবে জানানো হয় ।

সেই অনুষ্ঠানে তৌফিক মমতাকে প্রস্তাব দেন যে, পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পের সাথে বাংলাদেশের কোনো সাইকেল নির্মাণকারী সংস্থা যুক্ত হলে উভয় দেশের পক্ষে হবে মঙ্গলজনক।

সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিলি করে প্রতি বছর। প্রায় ১৫ লক্ষ সাইকেল বিলি করা হয় এই প্রকল্পের মাধ্যমে ।

এ সময় মমতা বলেন, “খুব ভাল কথা বলেছেন আপনি। বাংলাদেশের কোনো সাইকেল নির্মাণকারী সংস্থাকে এখানে বিনিয়োগ করে কারখানা বানাতে বলুন। আমি এই প্রস্তাব আগে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দিয়েছি।”

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;