হাসান আহমেদ
মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তৌফিক উদ্দীন শুভ(২৮) নামের এক যুবকের।নিহত তৌফিক উদ্দীন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের প্রভাষক মাহাতাব উদ্দীনের একমাত্র ছেলে ও সাংবাদিক সালাউদ্দীন কাজলের ভাগ্নে। রোববার(৭ ফেব্রুয়ারী) সাকালে নিজ স্ত্রী ও বোনকে ঢাকাগামী পরিবহনে তুলে দিয়ে নিজে মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাওয়ার পথে রোববার সকাল আনুমানিক সাড়ে ১২ টাই ফরিদপুরের নিকট পৌছালে ট্রাকের সাথে সংঘর্ষে মাথায় মারাত্মক আঘাত পায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে,হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ দুপুর ২ টার দিক মারা যায় শুভ।
নিহত শুভ অত্যন্ত বিনয়ী ও ভদ্র প্রকৃতির ছেলে,তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শোকে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত শুভ’র মরদেহ ফরিদপুর হাসপাতালে রাখা আছে।মরদেহ নিজ গ্রাম সেনেরহুদায় নেওয়ার প্রস্তুতি চলছে।