১০ তম বিশ্ব বেতার দিবস উপলক্ষে জীবননগর উপজেলার উথলী বাজারে অবস্থিত প্রবাহ অনলাইন ডটকমের অফিস কক্ষে এক মতবিনিময়, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার(১৩ এপ্রিল) সকাল ১০ টাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বেতার শ্রোতাদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।ন্যাশনাল ফেডারেশন অব ভয়েস আমেরিকা ফ্যান ক্লাবের খুলনা বিভাগীয় কমিটির সম্পাদক ও প্রবাহ অনলাইন ডটকম এর প্রধান সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, খুলনা বিএল কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম,চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মতিউর রহমান, জীবননগর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জোয়াদ কামাল,প্রফেসর হাফিজুর রহমান রনি,জীবননগর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম,উথলী ৪ ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব উদ্দীন,সাংবাদিক মুন্সি রায়হান উদ্দিন,বেতার শ্রোতা আবদুল্লাহ রানা(পাবনা),অশোক কুমার বিশ্বাস(পাবনা),মকলেছুর রহমান(কুষ্টিয়া),এস.এম.জি হাবিব(রাজশাহী),সালাউদ্দীন ডলার(রাজশাহী),শাখাওয়াত হোসেন বিদ্যুৎ(ঝিনাইদহ),মাহাবুব আলম(যশোর),সাংবাদিক মনিরুল ইসলাম,আহম্মেদ সগীর প্রমূখ। বেতারের নানা ঘটনা ও অভিজ্ঞতার কথা তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সকল ক্ষেত্রে বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে,বেতারের মাধ্যমে আমরা দেশ-বিদেশের সংবাদ শোনা ও সুস্থ বিনোদন পেয়ে থাকি,কিন্তু কালের বিবর্তনে বেতার শ্রোতার সংখ্যা দিনদিন হ্রাস পাচ্ছে। বর্তমান যুগের অধিকাংশ ছেলে-মেয়েরা স্মার্ট ফোনে অশ্লীল ভিডিও,অনলাইন গেমের মধ্যে আবদ্ধ হয়ে আছে।তরুণ প্রজন্মের মাঝে বেতারের ভূমিকা তুলে ধরে তাদেরকে বেতারের শ্রোতা হিসেবে গড়ে তুলতে হবে।সাবাই বেতার শোনার আগ্রহী কর তুলতে হবে। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ বেতার শ্রোতা ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় উপস্থিত অতিথিবৃন্দ বেশকিছু গুণী মানুষের হাতে পুরষ্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান টি পরিচালনা করেন প্রবাহ অনলাইন ডটকম এর সাংবাদিক ফাহিম হোসেন। সবশেষে পরলোক গমনকারী সকল শ্রোতাদের বিধেয় আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান ও প্রীতি ভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালী ওয়াশিংটন থেকে যুক্ত হন ভিওএ বাংলা বিভাগ প্রধান রোকেয়া হায়দার ও ভিওএ নিউইয়র্ক সংবাদদাতা আকবার হায়দার কিরন।
