ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আন্দুলবাড়ীয়া ফুটবল মাঠে ঐতিহ্যবাহী ফুটবল ম্যাচ

নাইমুর রহমান
আন্দুলবাড়ীয়া হাইস্কুল বাজার ফুটবল মাঠে  শুক্রবার বেলা ৪:৩০ মিনিটে ঐতিহ্যবাহী ফুটবল ম্যাচ শুরু হয়। গেন্ডারিয়া সোনালী অতীত খেলোয়াড় কল্যাণ সোসাইটি, ঢাকার ঢাকা ডিভিশন এর একাদশ বনাম সাবেক ফুটবলার খুলনা বিভাগের একাদশ খেলাটিতে অংশ নেয়।
ঢাকা ডিভিশনের হয়ে অংশ নেন টিমের গোল রক্ষক আলমগীর, লিয়াকত আলী, আসফার, মনির, আতাউর রহমান, সেলিম,  জহির, মুনসুর, বড় লিটন, টিটু, আব্দুর সবুর, উজ্জ্বল, মুহাম্মদ আলী, ফরিদ, ফারুক, সাহিন মীর, দোলোয়ার, গোলাম মস্তফা,  জামাল, সাহিন, রয়েল, টিটু, মহিউদ্দীন, মেহেদী, সোহেল, লুৎফার রহমাম মেনেজার।
এবং সাবেক ফুটবলার খুলনা বিভাগের খুলনা ডিভিশনের অধিনায়কত্ব করেন  হাফিজুর রহমান এছাড়াও খেলোয়ার হিসেবে ছিলেন খুলনা টিমের গোল রক্ষক নিপ্পন, মামুনুজ্জামান আদুন, আব্দুর রহমান ইশা, শাহাজান সিরাজ,  জাকির হোসেন,  সামীম, জাকিরুল ইসলাম, সাইদুর রহমাম,  ছদু, জুয়েল, গিয়াস উদ্দীন। অনেক নাটকীয়তার অবসানে জয়লাভ করেন ২-০ গোলে ঢাকা ডিভিশন।
আন্দুলবাড়ীয়া বাজারে দেখা যায় মাঠ ভরা দর্শক।আন্দুলবাড়ীয়ার ভৈরব নদীর তীরে ফুটবল মাঠে  দর্শকদের গণজোয়ার দেখা দেয়, আন্দুলবাড়ীয়ার স্বনামখ্যাত ভৈরব নদী  ও আন্দুলবাড়ীয়া বাজার মাঠের চারপাশে ঘিরে থাকে আন্দুলবাড়ীয়া এলাকার সর্বস্তরের আমজনতা।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দেওয়া হয় আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার পক্ষ হতে বিজয়ী দল ঢাকা ডিভিশন ফুটবল টিমের প্রত্যেককে। এছাড়াও আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার পক্ষ হতে ঐতিহ্যবাহী সকল লেজেন্ড খেলোয়াড়দের জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা ও ক্রেস্ট প্রদান। ম্যান অফ দ্যা ম্যাচ লিটনকে পুরষ্কার তুলে দেন খান প্রিন্টিং প্রেসের সত্ত্বাধীকারি ফজলুর রহমান খান। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আব্দুস সালাম ঈশা,আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মইদুল ইসলাম মধু, বিশিষ্ট সমাজসেবক মহাসিন আলী খান,আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুলের পরিচালক মোস্তফা আমজাদ,ফজলুর রহমান খান,মো:নাজের আলী,আশরাফুজ্জামান টিপু, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন সহ স্থানীয় পুরাতন খেলোয়ার নবীন খেলোয়ার আরও অনেকেই।  খেলাটির ধারাবর্ননায় ছিলেন রাশেদুজ্জামান রাশেদ।

;