ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

রেজাউল করিম লিটন

চুয়াডাঙ্গার দর্শনা-মুজিবনগর সড়কে নামকস্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আসমাউল হোসেন (১৭) নামের এক মাদরাাসা ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে ১ জন।

নিহত আসমাউল দর্শনা করিমপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে। সে দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্র। রবিবার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রবিবার দুপুরে দর্শনা-মুজিবনগর সড়কের করিমপুরের আসমাউল হোসেন তার দুই বন্ধুর সঙ্গে নিয়ে কার্পারাডাঙ্গার দিকে যাচ্ছিল।এ সময় রামনগর গাজীর দোয়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা রেলিং এর সাথে ধাক্কা মারে তারা আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্ব্স্থ্যা কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টা দিকে তার মৃত্যু হয়।

;