সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় খর্ণিয়া টু শোভনা সড়কের ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে খর্ণিয়া বাজারস্থ অফিসের সামনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন শহীদ সরদার। রমেশ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন শেখ আব্দুল মালেক,আনছার আলী মোল্যা, মোঃ সবুজ মোড়ল,ইসলাম তরফদার,মিজানুর রহমান মোল্লা,সালাম সরদার, মিজানুর রহমান,আহাদ আলী প্রমুখ। আলোচনা শেষে উপ¯ি’ত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে শহীদ সরদার সভাপতি,রমেশ দাস সাধারণ সম্পাদক, সালাম সরদার কোষাধ্যক্ষ ও কিরন দাস কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি গণি গাজী, সহ-সম্পাদক মশিয়ার হাওলাদার,লাইন সম্পাদক সোলায়মান কাগুতি, মিজানুর শেখ, আলতাফ হোসেন, আঃ হক দপ্তর সম্পাদক শেখ আহাদ আলী, নির্বাহী সদস্য মিন্টু তরফদার ও রেজাউল করিম।