এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : দুপচাঁচিয়ায় পৌরসভার নির্মিত থানা বাসস্ট্যান্ডসড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক (১৭ এপ্রিল বৃহস্পতিবার )দুপুরে দুপচাঁচিয়া পৌরসভার থানা বাসস্ট্যান্ড থেকে বন্দর তেমাথা পর্যন্ত প্রায় ৭৮ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে সংস্কার সহ কার্পেটিং দ্বারা উন্নয়ন শেষে সড়কের উদ্বোধন করেন, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। সড়কটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়) ফয়সাল আহমাদ, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দীন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ। উল্লেখ্য দুপচাঁচিয়া পৌরসভার থানা বাসস্ট্যান্ড থেকে বন্দর তেমাথা পর্যন্ত ৭৯০ মিটার সড়কটি পৌরসভার তত্বাবধায়নে ২০২০-২১ অর্থবছরে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৮ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে সংস্কার সহ কার্পেটিং দ্বারা উন্নয়ন করা হয়।